সব চরিত্র কাল্পনিক

 



সক্কাল থেকে অশান্তি।

সোসাইটির মাইকে দেশাত্মবোধক গান শুরু হতেই মিচকে আচমকা ঘাবড়ে গিয়ে চেয়ার থেকে লাফিয়ে উঠলো। তারপর থেকে তার প্রশ্নের শেষ নেই ! কোথায় একটু ছুটির দিনে আরাম করে ল্যাদ খাব তা না....
মিচকে : "হঠাৎ এত জোরে গান বাজানোর মানে কি আমার যদি হার্ট ফেল হয়ে যেত? " 😳
আমি : ন্যাকা !!! একি প্রথমবার ?? এইতো কদিন আগে শিবরাত্রি না জাগরণ কি একটা যেন ছিল । তখনও তো ...

মিচকে : তাও তো একটু দূর থেকে ছিল। এতো কানের পর্দা ফেটে যাবে । মানেটা কি?
আমি : মানে আবার কি! আজকে 15 ই আগস্ট। স্বাধীনতা দিবস!! আনন্দের দিন!
মিচকে : কার স্বাধীনতা?
আমি : আমার । তোর । সবার !
মিচকে : তাই বলো !! আমি তাহলে বি-ব্লকে গিয়ে একটু হিসু করে আসি?
আমি : সেকি! নানা! ওসব allowed না pets দের ।
মিচকে : ও! তাহলে আর কি , তুমিই করে এসো!
আমি : অদ্ভুত তো। স্বাধীনতার মানে নিজেদের কনস্টিটিউশন, বাঁচার অধিকার , বলার অধিকার, শিক্ষার অধিকার, প্রতিবাদের অধিকার , আরো কত কি !
মিচকে : কার ?
আমি : সবার ! 😡
মিচকে : দারুন ব্যাপার তো ! চলো, আমরা পাহাড়ে বেরিয়ে আসি কাল!
আমি : বললেই হল !! অফিসে ছুটি দেবে ?? আর পয়সা কোথায?
মিচকে : ধুত!! মাছ আনো, জমিয়ে খাই!
আমি : পাগল নাকি, শ্রাবণ চলছে। ওসব পাওয়া যাবে না। গেলেও লোকে কি বলবে!!
মিচকে : কিন্তু আমি তো খাই...... যাগ্গে!!
আমি : এবার একটু শান্তিতে ঘুমোতে দে , কাল থেকে তো আবার অফিস, স্কুল-কলেজ শুরু।
মিচকে : কেন ? না গেলেই তো পারো । বল্টু ও তো স্কুল-কলেজ যায় না কোনদিন।
আমি : আহা , ওরা গরিব মানুষ। ইচ্ছে করে কি আর যায় না!!
মিচকে ( কান চেপে ধরে) : কি গান এটা ? এত জোরে শব্দ, কথাগুলো শুনতে পাচ্ছি না!
আমি : সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি !
মিচকে: কেন বাকি দেশগুলো কি দোষ করল ?
আমি : আজকের দিনে anti-national কথাবার্তা বলিস না। তোর নির্ঘাত ফাঁসি হবে।



Comments

Popular posts from this blog

Book Reading : Today and Forever

My Room

Wildlife Parks in India: A Story of Ignorance, Superstition, and Politics