Posts

Showing posts from October, 2026

বাংলার নতুন "সভ্যতা": পেগ, প্রাইড আর প্রগতির প্যারাডক্স

Image
 চন্দ্রিল ভট্টাচার্যএর একটি সাম্প্রতিক কথা সত্যি ! মাত্র বছর কুড়ি আগেও দৃশ্যটা অন্য রকম ছিল। তখন সামাজিক অনুষ্ঠান বা পাড়ার পার্টিতে মদের গ্লাস হাতে দেখা মানেই একটু আড়াল খোঁজা, গলা নামিয়ে কথা বলা আর কাসুন্দি ভাঙার মতো ব্যাপার। মদের বোতল টেবিলের তলায় লুকিয়ে রাখাই ছিল ভদ্রতার মাপকাঠি। কিন্তু সে দিন আর আজ এক নয়! এখনকার যুগে পার্টিতে ঢোকার মুখেই আপ্যায়নের নমুনা পাল্টে গেছে। সগর্বে, মাইক ফুঁকে জানতে চাওয়া হয়— "কী নেবেন? কোন ব্র্যান্ড?" আর আপনি যদি ভুলবশত ‘না’-র দলে পড়েন, তবে বিপদ! আপনাকে শুধু এলিয়েন বলে মনে করা হবে না, সাথে কানের কাছে ধেয়ে আসবে ব্যঙ্গাত্মক বাণ— "আরে ভালোমানুষ মশাই, একটু দুধ খাবেন নাকি? ফলের রস গ্লাসটা দেব?" যেন মদ না খাওয়া এক ধরনের মারাত্মক অপরাধ বা কম-উন্নয়নশীলতার লক্ষণ। গোপনীয়তা থেকে সগর্ব আস্ফালন এই নতুন বাংলা কবে আর কী করে জন্মাল, তা নিয়ে আজ থেকে এক দশক পরে গবেষকরা নিশ্চয়ই পিএইচডি করতে বসবেন। কিন্তু আসল ট্র্যাজেডি হলো, এই "মডার্ন" কালচারের প্রভাব শুধু মদ খাওয়াতে আটকে নেই। এই পরিবর্তনের হাওয়া এখন মননেও লেগেছে। আগে যে সমস্ত কথা একটু লজ্জায়, ...