Posts

Showing posts from October, 2022

সব চরিত্র কাল্পনিক

Image
  সক্কাল থেকে অশান্তি। সোসাইটির মাইকে দেশাত্মবোধক গান শুরু হতেই মিচকে আচমকা ঘাবড়ে গিয়ে চেয়ার থেকে লাফিয়ে উঠলো। তারপর থেকে তার প্রশ্নের শেষ নেই ! কোথায় একটু ছুটির দিনে আরাম করে ল্যাদ খাব তা না.... মিচকে : "হঠাৎ এত জোরে গান বাজানোর মানে কি আমার যদি হার্ট ফেল হয়ে যেত? " আমি : ন্যাকা !!! একি প্রথমবার ?? এইতো কদিন আগে শিবরাত্রি না জাগরণ কি একটা যেন ছিল । তখনও তো ... মিচকে : তাও তো একটু দূর থেকে ছিল। এতো কানের পর্দা ফেটে যাবে । মানেটা কি? আমি : মানে আবার কি! আজকে 15 ই আগস্ট। স্বাধীনতা দিবস!! আনন্দের দিন! মিচকে : কার স্বাধীনতা? আমি : আমার । তোর । সবার ! মিচকে : তাই বলো !! আমি তাহলে বি-ব্লকে গিয়ে একটু হিসু করে আসি? আমি : সেকি! নানা! ওসব allowed না pets দের । মিচকে : ও! তাহলে আর কি , তুমিই করে এসো! আমি : অদ্ভুত তো। স্বাধীনতার মানে নিজেদের কনস্টিটিউশন, বাঁচার অধিকার , বলার অধিকার, শিক্ষার অধিকার, প্রতিবাদের অধিকার , আরো কত কি ! মিচকে : কার ? আমি : সবার ! মিচকে : দারুন ব্যাপার তো ! চলো, আমরা পাহাড়ে বেরিয়ে আসি কাল! আমি : বললেই হল !! অফিসে ছুটি দেবে ?? আর পয়সা কোথায? মিচক...

প্রাতঃকর্ম

  "দুবাই যাবে? " অষ্টমীর দিন সকালবেলা সাড়ে নটার সময় ঘুম থেকে উঠে মিচকে র এই অদ্ভুত প্রশ্নের উত্তর দেবো কি দেবোনা ভাবছি, তখনই আবার দ্বিতীয় প্রশ্ন! - "দুবাইতে দুর্গাপূজা হয়? " - "সরে দাঁড়া তো, মনে হচ্ছে আরেকবার যেতে হবে কালকের কাবাব টা বেশি হয়ে গেছে " - দূর ! ওই করে করে তোমরা দেশটাকে কয়লা করে দিলে। দরজার বাইরে থেকে আবার প্রশ্ন: দুর্গার কাছে একটা সিংহ আছে জেনেও উনি মোষ কেন সাজতে গেলেন? - এসব পৌরাণিক গল্প । তোর আফ্রিকান সাফারি নয়। - সেই পৌরাণিক যুগ থেকে আজ পর্যন্ত ওনাদের সমস্যার সমাধান হলো না? করোনার সময় এত violence এর দরকার কি? - এ হলো অশুভ শক্তির সঙ্গে শুভ শক্তির লড়াই। - কি করে ঠিক হলো কোনটা কে ? ওই সময় EVM ছিল? - তুই Urban Naxal। Mercy petition এও কাজ হবে না। - মোটেও না ! আমি রোজ নিয়ম করে Republic TV দেখি। না হলে আমার নামেই না ! তোমার তো কাবাব খেয়েই....... - যাক, শান্তি ‌! ( Flush )