আবার মিচকে

 


সেদিন সকালে উঠে বাথরুম যাচ্ছি। দরজার সামনে দেখি বেজার মুখ করে মিচকে দাঁড়িয়ে। 


- শিগগির সর এখান থেকে। আমি potty যাবো। 

- সে না  হয় যাবে, কিন্তু এর একটা প্রতিবাদ হওয়া দরকার! 

- কিসের ? 

- এই বাংলাদেশে যা হচ্ছে ! 

- কি হলো ? কালকেই তো ইলিশ....

- দুর, ওটা না, ওই যে হিন্দুদের উপর অত্যাচার! খুব অন্যায়! 

- তা তো ঠিক ! কিন্তু, তুই এখন যা, আমার খুব পাচ্ছে! 

- আমারও পাচ্ছে! 

- কি ? 

- nationalism! 

- সে তো ভালো কথা! কিন্তু তাতে অন্য দেশ কি করবে ? 

- না ওই যে হিন্দু.... মুসলিম 

- ওটা তো ধর্ম, religion 

- না কিন্তু, অন্যায়! 

- সে তো নিশ্চয়ই। মানুষ মানুষ কে মারবে কেনো? কিন্তু তোর তো nationalism পাচ্ছে বল্লি। এটা তো অন্য দেশ। 

- ধুর তুমি বুঝবে না। minority r উপরে অন্যায় হচ্ছে। এর প্রতিবাদ হওয়া উচিত। tv te bollo। 

- কোথায়? 

- বাংলাদেশে।

- আচ্ছা। কিন্তু তোর তো nationalism পাচ্ছে বল্লি।

- মহা মুশকিল তো! তুমি বুঝো না। 

- না আমার potty পাচ্ছে। 

- আমার রাগ হচ্ছে।

- আমারও।

- ধর্মের নামে অত্যাচার করা হচ্ছে। 

- কোথায়? 

- ধুর বাবা, বাংলাদেশে। আমি ওখানে গিয়ে এসব দেখে এসেছি।

-  যা, এত রাগ! তো ওখানে গেছিলি কেনো? 

- আহা আমি তো বেড়াল, আমাদের ওসব দেশ ফেস ধর্মজাতি নেই। 


হঠাৎ কলিং বেল। বাঁচলাম।

Comments

Popular posts from this blog

Beyond Aurangzeb's Grave

The Little Master

Women's Day:The Hypocrisy of Patriarchal Society